২০২৬ এর ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য। তবে বিধানসভা নির্বাচন থাকার জন্য বিধানসভা নির্বাচনের আগে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে না বলেই বলা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন ছিল আর সেই নিয়েই রাজ্য রাজনীতি উত্তাল ছিল। অবশেষে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ কবে করা হবে এবং কটা নাগাদ ফল প্রকাশ করা হবে, সেই সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ২০২৬-এ যে সমস্ত পরীক্ষার্থী রয়েছো তারা অবশ্যই আজকের এই প্রতিবেদন সহকারে পড়ো।
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ঘোষণা করা হয়েছে। বাংলার জনগণের যেমন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে একটা উৎকণ্ঠা ছিল, ঠিক তেমনি মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল নিয়েও উৎকণ্ঠা রয়েছে। সবমিলিয়ে এইবার সেই অপেক্ষা ও উৎকন্ঠার অবসান হতে চলেছে। আগামী ৮ মে প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফলাফল।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে, ৮ মে সকাল ৯.৩০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। তারপরই সকাল ১০.১৫ নাগাদ ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। অন্যদিকে, রাজ্যের স্কুলগুলোতে সকাল ১০.৩০টার পর মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে।
এইবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি। সাধারণত প্রত্যেক বছর পরীক্ষা শেষের ৯০ দিন অর্থাৎ তিন মাসের মাথাতে মাধ্যমিকের ফল প্রকাশ হতে দেখা যায়। এইবছর ঠিক তিন মাসের মাথাতে অর্থাৎ ৮৫ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ পেতে চলেছে।
এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৫,৪৪,৬০৬ জন। অন্যদিকে, একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও ছিলেন।
সব মিলিয়ে 2026 এর মাধ্যমিক পরীক্ষায় যে সকল পরীক্ষার অংশগ্রহণ করেছিলেন তাদের অধীর অপেক্ষার অবসান হতে চলেছে ৮ই মে। পরীক্ষার ফলাফল দেখার জন্য মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে খুব সহজে ফলাফল দেখে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত আরো অন্যান্য খবর জানার জন্য মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ফলো করুন।