ন্যূনতম অষ্টম শ্রেণী পাসে আবেদন সুযোগ! পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে ২০২৬-এ নতুন করে পঞ্চায়েত স্তরে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে। ২০২৬ এর বিভিন্ন সরকারি অফিসিয়াল দপ্তর গুলোতেপঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। নতুন করে নিয়োগ করা হবে। ইতিমধ্যে পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তরের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক বিভাগে আবেদন করার সুযোগ রয়েছে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই পাবেন আবেদনের সুযোগ। আপনারা যদি এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

নিয়োগ সংস্থা: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে এই নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হবে।

শূন্য পদের সংখ্যা: মোট ১১,০০০ শূন্য পদ পূরণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে।

পদের নাম: পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সচিব, পঞ্চায়েত নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা এবং পঞ্চায়েত ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। যেমন পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করলেই আবেদন করতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।

আরোও পড়ুন: হকার উচ্ছেদের মাঝে হাওড়ার মঙ্গলা হাটে হকারদের বসার অনুমতি মিললো, তবে বিশেষ শর্তে।

পঞ্চায়েত সচিব পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

পঞ্চায়েত নির্মাণ সহায়ক পদে আবেদন করতে হলে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে হবে।

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা টাইপিস্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করার পর কম্পিউটারে টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: পদ অনুযায়ী বেতন স্কেল ভিন্ন রয়েছে। ক্লার্ক / ডিইও পদের ক্ষেত্রে মাসিক বেতন স্কেল ২৪,৭০০ – ৬৩,৯০০ টাকা।

নির্বাহী সহকারী  পদের জন্য মাসিক বেতন স্কেল ২৮,৯০০ – ৭৪,৫০০ টাকা।

নির্মাণ সহায়ক পদের ক্ষেত্রে মাসিক বেতন স্কেল ৩৫,৮০০ – ৯২,১০০ টাকা।

বয়স সীমা: উপরে উল্লেখিত সবকটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছরের সর্বোচ্চ ৪৫ বছর। সরকারের সংরক্ষিত নিয়ম অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতিদের ৫ বছর এবং ওবিসিদের তিন বছর বয়সের ছাড় দেওয়া হবে।

এছাড়া আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যে রাজ্যে আবেদন করবেন সেই রাজ্যের সংশ্লিষ্ট স্থানীয় ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের এবং ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষা যে সমস্ত বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলি হল বাংলা, ইংরেজি, অংক এবং জেনারেল নলেজ।

আবেদন প্রক্রিয়া: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের অফিসিয়াল https://prd.wb.gov.in/ এইখানে গিয়ে বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ইউজার আইডি প্রয়োগ করে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদনমূল্য জমা দিতে হবে wbprms.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন জমা করার পর সিস্টেম জেনারেটেড অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিতে হবে। সবশেষে সাবমিট করতে হবে।

আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে খুব শীঘ্রই শুরু হবে তার জন্য পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটির ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *