১৫০০ শূন্যপদে স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ! জানুন বিস্তারিত।

Probationary Officer at State Bank(স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার)

আপনি যদি স্টেট ব্যাংকে চাকরির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ১৫০০ শূন্যপদে স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন সংক্রান্ত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

নিয়োগ সংস্থা: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্যা: মহিলা ও পুরুষ মিলিয়ে শূন্য পদ রয়েছে ১৫০০টি। এরমধ্যে জেনারেল ৫৮৮, ওবিসি ৩৯০, তপশিলি জাতি ২৩৪, তপশিলি উপজাতি ১৪৪, EWS ১৪৪, দৃষ্টিন প্রতিবন্ধী ১৬, বধির প্রতিবন্ধী ১৬, এলডি ১৪ এবং অন্যান্য ১৬।

পদের নাম: প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করলেই আবেদন করতে পারবেন। তবে যারা গ্রাজুয়েট ডিগ্রি স্তরে এই বছর ফাইনাল পরীক্ষা দিয়েছো তারাও আবেদন করতে পারবেন তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাস করা সার্টিফিকেট দেখাতে হবে।

বয়স সীমা: আবেদনকারীদের সর্বনিম্ন বয়সো তবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। সংরক্ষণের নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমর কর্মীরা বিশেষ বয়স পর্যন্ত ছাড় পাবেন।

আরোও পড়ুন: গৃহবধূদের ভূমিকা “নেশন বিল্ডার্স” নামে স্বীকৃতি, রায় দিল সুপ্রিম কোর্ট! জানুন বিস্তারিত।

বেতন স্কেল: ৪৮,৪৮০ থেকে ৮৫৯২০ টাকা থাকবে মাসিক মূল বেতন।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা নে হবে দুটি বিভাগে। একটি প্রিলিমিনারি পরীক্ষায় এবং মেইন পরীক্ষা। এরপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর পর যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় এক ঘন্টায় ১০০নম্বরের পরীক্ষা থাকবে প্রতিটি নম্বর থাকবে প্রশ্নের এক করে। যে সমস্ত বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলি হল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন আসবে, সময় দেওয়া হবে ২০ মিনিট। কোয়ানটিটিভ অ্যাপটিউড ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন আসবে, সময় দেওয়া হবে ২০ মিনিট, রিজনিং অ্যাবলিটি থেকে ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন আসবে, সময় দেওয়া হবে ২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য থাকবেন নেগেটিভ মার্কিং।
এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে সেখান থেকে শূন্য পদের ১০ গুণ বেশি প্রার্থীদের মেইন পরীক্ষার জন্য ডাকা হবে।
প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে। ডাউনলোড করতে পারবেন এডমিট কার্ড জুলাই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ থেকে এবং প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট আউট হবে সেপ্টেম্বর মাস নাগাদ।

মেইন পরীক্ষায় প্রশ্ন থাকবে অবজেক্টিভ এবং ডেস্ক্রিপ্টিভ টাইপের। তিন ঘন্টার ২০০ নম্বর এর অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং ৫০ নম্বরের ৩০ মিনিটের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে। মেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে। ফল প্রকাশিত হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। এরপর কোয়ালিফাই প্রার্থীদের তিনগুণ বেশি প্রার্থীদের ডাকা হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর জন্য। গ্রুপ ডিসকাসনে থাকবে ৩০ নম্বরে ইন্টারভিউ থাকবে ৩০ নম্বর। যে সমস্ত প্রার্থীরা সমস্ত বিষয়ে কোয়ালিফাই করবে তাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হবে এবং নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাকে প্রবেশ করতে হবে www.sbi.co.in এইখানে। এরপর আপনার বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে, সেই সাথে ফটো এবং সিগনেচার jpg এবং জেপিইজি স্ক্যান করতে হবে। ফটো দুটো থেকে ২৩০ পিক্সেল হতে হবে এবং সিগনেচার ১৪০ এবং ৬০ পিক্সেল হতে হবে। ফটো এবং সিগনেচার ২০০ ডিপিআই তে স্ক্যান করতে হবে। আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা দিতে হবে, তপশিলির প্রতিবন্ধীদের কোন আবেদন মূল্য লাগবে না। আবেদন করার পর অ্যাপ্লিকেশন জেনারেটেড ফর্ম ও রিসিপ কপি প্রিন্ট আউট করে নেবেন।

আবেদন করার শেষ সময় ৮ই জুলাই। আপনি যদি একজন গ্রাজুয়েট হয়ে থাকেন এবং স্টেট ব্যাংকে কর্মী হিসেবে নিয়োগ হতে চান তাহলে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Leave a Comment