পি.এস.সির মাধ্যমে ২৫,০০০ শূন্যপদ পূরণ

৮,০০৬টি শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, ১৭,৭১৪টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন পদে প্রায় ২৬ হাজার শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ ‘ত্রিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পি.এস.সি.’র চেয়ারম্যান অনিল ভার্মা জানান, বেশ কয়েকটি পদের নিয়োগ প্রক্রিয়া মাঝ পথে আটকে আছে।

এমন শূন্যপদের সংখ্যা প্রায় ১৭,৭১৪ হাজারের মতো। মোট

শূন্যপদের মধ্যে গ্রুপ-সি অর্থাৎ ক্লার্কশিপ ও সমতুল পদে শূন্যপদ আছে ১২,৩৭৬টি, ডব্লু.বি.সি.এস. (এক্সিকিউটিভ), ডি.এস.পি., জুডিশিয়াল অফিসার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, সিগাল সার্ভিস ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ আছে ২,৪৯০টি, গ্রুপ-বি (মিসলেনিয়াস সার্ভিস-‘সহ অন্যান্য পদে) ও সমতুল পদে শূন্যপদ আছে ২,৮৪৮টি। ওইসব পদের বেলায় কয়েকটি

পদের লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু ফল বেরোয়নি। কিংবা প্রিলি হয়েছে মেনস হয়নি বা, মেনস হয়েছে এখনো ফল বেরোয়নি। যেমন, ২০২৪ সালের ক্লার্কশিপ মেনস পরীক্ষা হয়েছে এখনো ফল বেরোয়নি। মেনসের ফল শিগগিরই বেরোবে। তারপর টাইপিং টেস্ট হবে। ২০২৪ সালের ডব্লু.বি.সি.এস. প্রিলি. পরীক্ষা হয়েছে। এখনো ফল বেরোয়নি। ফল শিগগিরই বেরোবে। তারপর মেনস পরীক্ষা হবে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে যে পদে নিয়োগপ্রক্রিয়া চলছে, দ্রুত সেই পরীক্ষারগুলির ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া – সম্পন্ন করতে হবে।

পি.এস.সি.’র চেয়ারম্যান, অনিল ভার্মা জানান, -১৭,৭১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি আগেই বেরিয়েছে। প্রায় ১২ লাখের বেশি প্রার্থী এইসব পরীক্ষা দিয়ে বসে আছেন চূড়ান্ত ফলের অপেক্ষায়। এগুলি দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়াও বিভিন্ন পদে আরো ৮,০০৬টি শূন্যপদের জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে। এই পদগুলির মধ্যে ২০২৫ সালের ডব্লু.বি.সি.এস. পরীক্ষা, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, ক্লার্কশিপ, সাব-ইন্সপেক্টর অফ স্কুল, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ইত্যাদি পদে আছে।

Read more: ১৫০০ শূন্যপদে স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ! জানুন বিস্তারিত। 

Leave a Comment