Azim Premji Scholarship Eligibility Criteria: আজিম প্রেমজী স্কলারশিপের আবেদন পদ্ধতি যোগ্যতা ও অন্যান্য তথ্য জেনে নিন বিস্তারিত।

বর্তমানে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বেসরকারি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তিমূলক কর্মসূচি সূচনা করা হয়ে থাকে। তেমনি আজিম প্রেমজি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সূচনা করা হয়েছে আজিম প্রেমজি স্কলারশিপ(Scholarship)। এটি মূলত ভারতের নির্দিষ্ট কিছু রাজ্যের স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়ার পরেই স্নাতক শিক্ষা বর্ষ চলাকালীন সময়ে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কি রকম যোগ্যতা থাকতে হবে? বৃত্তির পরিমাণ কত? কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে? আবেদন করবেন কিভাবে? আপনার সমস্ত প্রশ্নের উত্তর থাকলে আজকের এই প্রতিবেদনে।

আজিম প্রেমজি ফাউন্ডেশনের উদ্যোগে সূচনা করা হয়েছে এই স্কলারশিপ(Scholarship) কর্মসূচি। ভারতের নির্দিষ্ট কিছু রাজ্যের স্নাতক শিক্ষাবর্ষে চলাকালীন যে সমস্ত মেধাবী পড়ুয়া অর্থনৈতিক অবস্থা অবনতির কারণে বা অর্থনৈতিক টানাপোড়নের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা থামিয়ে দেয় তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং উচ্চ শিক্ষার প্রসার ঘটনার জন্য আজিম প্রেমজি ফাউন্ডেশনের অবদান অন্যতম। এর কারণ যে সমস্ত মেধাবী পড়ুয়া অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে কলেজে পড়ার ইচ্ছাকে পূরণ করতে পারেনা। তাদের জন্য আজিম প্রেমজি স্কলারশিপ(Azim Premji Scholarship) আশার আলো দেখাবে। স্নাতক শিক্ষা বর্ষে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্যই মূলত তৈরি হয়েছে এই স্কলারশিপ।

Azim Premji Scholarship

এই স্কলারশিপ মূলত ভারতের যে রাজ্যগুলোতে চালু হয়েছে সেগুলো হলো মনিপুর, মিজোরাম অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ঝাড়খন্ড ছত্রিশগড়, ত্রিপুরা, সিকিম উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান কর্ণাটক এছাড়া আরো কয়েকটি রাজ্যে।

যোগ্যতা হিসেবে যে সমস্ত ছাত্র-ছাত্রী সরকারি বা বেসরকারি একটি বিশ্বস্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে শিক্ষা বর্ষের ভর্তি হয়েছেন তারা আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি কলেজ দুই থেকে পাঁচ বছরের কোর্স হতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মধ্যে যারা ভর্তি হয়েছেন একমাত্র তারাই আবেদন করতে পারবেন

আরোও পড়ুন: বিজেপি সরকার আসতেই সূচনা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, চিরতরে বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প! অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন কবে থেকে টাকা পাবেন জানুন বিস্তারিত।

স্নাতক স্তরে প্রত্যেক শিক্ষাবর্ষে বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে হল কলেজ স্তরে ভর্তির রশিদ, উচ্চমাধ্যমিকের মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টিটি প্রুফ, ব্যাংক ডিটেলস, বার্ষিক আয়েশ সার্টিফিকেট, বাসস্থান সার্টিফিকেট।

আবেদন করার জন্য আজিম প্রেমজি অফিসার ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য প্রয়োজন পড়বে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বরের। তারপর নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবার ভালো করে একবার মিলিয়ে নিয়ে সাবমিট করতে হবে।।

আজিম প্রেমজি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এই স্কলারশিপ ভারতের নির্দিষ্ট কিছু রাজ্যের গ্রাজুয়েশন স্তরে শিক্ষার বিস্তারে বা প্রসারে সাহায্য করে মেধাবী পড়ুয়াদের। তাদের উচ্চশিক্ষার হার বাড়ানো ও সার্বিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা কলেজ স্তরে ভর্তি হয়েছো তাদের জন্য অনেক বড় সুযোগ আজিম প্রেমজি ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেওয়া এই স্কলারশিপ এ আবেদন করে বার্ষিক বৃত্তি পাওয়ার সুযোগ।

Azim Premji Scholarship Official WebsiteAzim Premji Scholarship Portal

Leave a Comment