Chhatrapati Shahu Maharaj scholarship: ছত্রপতি শাউ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা জানুন বিস্তারিত।

Chhatrapati Shahu Maharaj scholarship

মহারাষ্ট্র সরকারের কর্তৃক উদ্বোধন করা একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য স্কলারশিপ হলেও ছত্রপতি শাউ স্কলারশিপ(Chhatrapati Shahu Maharaj scholarship)। এই স্কলারশিপ এর মাধ্যমে পোস্ট ম্যাট্রিক শিক্ষাবর্ষে অর্থনৈতিক সাহায্য করা হয় যার ফলে উচ্চ শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই স্কলারশিপ এ আবেদন করতে হলে কি যোগ্যতা থাকতে হবে? কত পরিমান বৃত্তি প্রদান করা হয়? আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে? সকল তথ্য রইল একই প্রতিবেদনে।

মহারাষ্ট্র সরকারের সূচনা করা এই স্কলারশিপ মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ও দুস্থ পড়ুয়াদের জন্য সূচনা করা হয়েছে। যার মাধ্যমে পোস্ট ম্যাট্রিক উচ্চশিক্ষা গ্রহণের পথ অনেকটাই সোজা হয়ে গিয়েছে। শিক্ষাবর্ষ চলাকালীন প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বৃত্তি প্রদান করা হয়, যার মধ্যে ইনক্লুড থাকে টিউশন ফি থেকে শুরু করে পড়াশুনা বই কেনার ও খাতা কেনার খরচ, পরীক্ষা ফি ও আনুষঙ্গিক খরচ। যে সমস্ত মেধাবী পড়ুয়ারা পারিবারিক অর্থনৈতিক অবস্থার অন্নুন্নতির কারণে উচ্চশিক্ষা গ্রহণ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য এই স্কলারশিপের বৃত্তি অনেকটাই উচ্চ শিক্ষা গ্রহণের হারকে ত্বরান্বিত করে। মেধাবী পড়ুয়াদের সার্বিক উন্নয়নে এবং উচ্চশিক্ষা গ্রহণের পথকে প্রশস্ত করার জন্যই এই স্কলারশিপ সূচনা করা হয়েছে। বিশেষ করে এই স্কলারশিপ(Chhatrapati Shahu Maharaj scholarship) সূচনা করা হয়েছে তাদের জন্য যারা বিমুক্ত জাতি বা যাযাবর জাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য। সমাজের বিভিন্ন স্তরের বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যাতে সকল শ্রেণীর পড়ুয়ারা সমান সুযোগ-সুবিধা পেতে পারে তার জন্যই বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার বিকাশ ঘটানোর জন্যই মহারাষ্ট্র সরকারের এটি একটি অন্যতম উদ্যোগ।

বৃত্তির পরিমাণ হিসাবে এই স্কলারশিপের মাধ্যমে ১০ মাসে ৩০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। মাসিক এই ৩০০ টাকা দিয়ে যাবতীয় পড়াশোনা খরচ চালাতে পারে পড়ুয়ারা।

  1. যোগ্যতা হিসাবে আবেদনকারী কে অবশ্যই মহারাষ্ট্রের স্থানীয় বাসিন্দা হতে হবে।
  2. যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোস্ট ম্যাট্রিক শিক্ষাবর্ষে পেশাদারী বা অপেশাদারী যেকোনো কোর্সে অধ্যায়নরত হতে হবে।
  3. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই বিমুক্ত জাতি বা যাযাবর জাতি অথবা অনগ্রসর শ্রেণীর পড়ুয়া হতে হবে।
  4. দশম শ্রেণীর পরীক্ষায় অবশ্যই সত্তর শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
  5. পারিবারিক বার্ষিক আয় ৮.০০ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।

আরোও পড়ুন: Azim Premji Scholarship Eligibility Criteria: আজিম প্রেমজী স্কলারশিপের আবেদন পদ্ধতি যোগ্যতা ও অন্যান্য তথ্য জেনে নিন বিস্তারিত।

যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আবেদনের জন্য তার মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, স্নাতক বা পোস্ট গ্রাজুয়েট স্তরে ভর্তির রশিদ, বার্ষিক আয়ের প্রমাণপত্র, বাসস্থান প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টিটি প্রুভ, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন করার জন্য মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী সাউ এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে এপ্লাই না ও অপশনে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশন হেয়ার নামক যে অপশন থাকবে সেখানে ক্লিক করে বৈধ ইমেইল আইডি এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপর সবকিছু একবার ভালো করে দেখে নিয়ে সাবমিট করতে হবে।

মহারাষ্ট্র সরকারের দ্বারা সূচনা করা ছত্রপতি শিবাজী সাউ অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার হারকে বাড়ানোর জন্য এবং শিক্ষার অগ্রগতিতে যাতে অর্থনৈতিক সঙ্কট বাধা না হয়ে দাঁড়ায় তার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলাই বাহুল্য, অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ। তাই যারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক রয়েছে অবশ্যই উপরে উল্লিখিত নিয়ম অনুযায়ী আবেগণ করে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *