CBSE বোর্ডের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষা যারা দিয়েছিলেন, তারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফল প্রকাশের জন্য। যদিও এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক ফল প্রকাশ কবে হবে সেই ব্যাপারে নিশ্চিত তারিখ ঘোষণা করা হয়নি, তবে আনুমানিক বলা যাচ্ছে জুন মাসে দ্বিতীয় সপ্তাহ নাগাদ ঘোষণা হতে পারে সিবিএসসি মাধ্যমিক দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফল প্রকাশ।
সিবিএসই বোর্ডের তরফ থেকে অনুষ্ঠিত হওয়া এই দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি নেওয়া হয় বিশেষ কিছু ছাত্রছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা প্রথম বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি, কোন সাবজেক্টে অকৃতকার্য হয়েছে, সেই সমস্ত সাবজেক্টে ভালো ফলাফল করার জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়। যে পরীক্ষাটি দ্বিতীয়বার সংঘটিত হয়েছিল, তারই ফল প্রকাশ করা হতে পারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। এটি কিছুটা ছাত্র-ছাত্রীদের আগের পরীক্ষা থেকে শিক্ষা নেওয়া, আরো বেটার রেজাল্ট করার জন্য সঠিক মূল্যায়ন করার একটা প্রচেষ্টা বলা যায়। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সিবিএসসি বোর্ডের অন্তর্গত, প্রথম বোর্ড পরীক্ষায় কিছু বিষয়ে ভালো ফলাফল করতে পারেনি, তারা তাদের সেই সমস্ত সাবজেক্টের ইমপ্রুভমেন্ট ও সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। তবে শীঘ্রই সিবিএসসি বোর্ডের তরফ থেকে ফলাফল ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
পরীক্ষার ফলাফল দেখার জন্য সিবিএসসি বোর্ডের অফিসের ওয়েবসাইটের লগইন করতে হবে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার সহ। তাহলেই পরীক্ষার ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।
সিবিএসসি বোর্ডের তরফে এই দ্বিতীয় বোর্ড পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল দয়াল ২০২৬ এর শিক্ষাবর্ষে। এই পরীক্ষায় অংশগ্রহণ করাটা সম্পূর্ণ নির্ভর করে স্টুডেন্টদের উপর। একজন ছাত্র বা ছাত্রী যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে ইচ্ছুক হন তাহলে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষাটি মূলত না হয় প্রথম পরীক্ষায় পাওয়া নম্বরের আরো বেটার করার উদ্দেশ্যে, এছাড়া যে বিষয়গুলোতে অকৃতকার্য হয়েছে তারা সেগুলোর ভালো ফলাফলের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার সুযোগ প্রদান করে দেয়।
আরোও পড়ুন: Haryana education news: হরিয়ানা সরকার শিক্ষানীতিতে পরিবর্তন আনলো! কি কি পরিবর্তন করা হলো?
CBSE বোর্ডের তরফ থেকে সংশোধন পরীক্ষার প্রক্রিয়া ছিল ২০২৬ এর শিক্ষাবর্ষের এটি প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষা। তবে খুব সাড়া পাওয়া গিয়েছিল এই পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। সিবিএসটির তথ্য অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছিল প্রায় ৬.৭ লক্ষ। তাদের মধ্যে ৫.২৫ লক্ষের বেশি ছাত্রছাত্রীরা প্রথম পরীক্ষা পাওয়া প্রাপ্ত নম্বরের আরো বেটার করার জন্য এ পরীক্ষার নাম নিযুক্ত করেছিল।
বোর্ডের তরফের নিয়ম অনুযায়ী একজন ছাত্র বা ছাত্রী সর্বমোট তিনটি বিষয়ের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। ২০২৬ এর প্রথম শিক্ষাবর্ষে সিবিএসসি বোর্ডের তরফ থেকে এই প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৫ই মে থেকে ২১শে মে পর্যন্ত। যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল সেগুলি হল গণিত, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সমাজবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গার্হস্থ্য বিজ্ঞান, আঞ্চলিক ভাষা এবং বৃত্তিমূলক কোর্সসহ।
২০২৬ এর প্রথম দ্বিতীয় বোর্ড পরীক্ষা সিবিএসসি বোর্ডের আন্ডারে একটি অভিনব উদ্যোগ বলা যায়। ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার গভীর মূল্যায়ন বোধ জাগানো, কোন বিষয়ে পরীক্ষার ফলাফল খারাপ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মতন একটি প্রচেষ্টা হল সিবিএসসির বোর্ডের এই দ্বিতীয় বোর্ড পরীক্ষা। এর ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরো বাড়বে। সব মিলিয়ে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিবিএসসি বোর্ডের দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অপেক্ষা শুধু সিবিএসসি বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক দিনক্ষণ প্রকাশের।