চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প! কোন কোন যোগ্যতা থাকলে পাবেন আয়ুষ্মান ভারত কার্ড?

চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প(Ayushman Bharat scheme launched)

কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে। ১৫ বছরের তৃণমূলের ক্ষমতায় থাকায় বাংলার জনসাধারণ কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে চালু হতে দেননি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প। যদিও অন্যান্য রাজ্যে এই প্রকল্পের সুবিধা উপভোগ করছিলেন অন্য রাজ্যের জনসাধারণ। প্রাক্তন সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করার জন্য কেন্দ্রীয় প্রকল্পকে বাংলায় চালু হতে বাঁধা দেন। তবে ১৫ বছরের তৃণমূল শাসন থেকে মুক্তি মিলেছে বাংলায়। প্রথমবারের মতন বাংলায় ক্ষমতা এসেছে ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতন গত সোমবার কেন্দ্রীয় সরকারের সাথে দিল্লিতে মৌ চুক্তি স্বাক্ষর করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। জনসাধারণের মনে এখন একটাই প্রশ্ন, কারা এই সুবিধা পেতে চলেছেন? কোন ক্যাটেগরি রেশন কার্ড থাকলে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন? বেসরকারি কর্মক্ষেত্রে চাকরি করলে কি আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন? আজকের এই প্রতিবেদনে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বাৎসরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা খরচ মিলবে। প্রাক্তন সরকারের স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে শুধুমাত্র রাজ্যের সরকারি ও কিছু নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে সুবিধা পাওয়া যেত। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্যাকেজ পাবেন বাংলার জনসাধারণ। এর ফলে যে সমস্ত ব্যক্তি ভিন রাজ্যে কর্মক্ষেত্রে জন্য থাকেন তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন। এমনকি চিকিৎসার পরবর্তী ওষুধ বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকবে।

আয়ুষ্মান ভারত প্রকল্প

রাজ্য সরকারি হাসপাতাল বাদ দিয়েও দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ ওর টাটা ক্যান্সার হাসপাতালের মতন আয়ুষ্মান ভারত কার্ড এর মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ পাওয়া যাবে। কিডনি, হার্ট, ক্যান্সার, ডায়াগনস্টিক, জরুরী অস্ত্রোপচার, নিউরোসার্জারি,মাতৃ সুরক্ষা ও অন্যান্য সমস্ত জটিল ও কঠিন রোগের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার খরচ পাওয়া যাবে।

আরোও পড়ুন: ন্যূনতম অষ্টম শ্রেণী পাসে আবেদন সুযোগ! পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

আয়ুষ্মান ভারত কার্ড মাধ্যমে বাংলার দেড় কোটি জনসাধারণ উপকৃত হতে চলেছেন আগামীতে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য প্রাথমিক খাতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছেন।

কোন কোন যোগ্যতা থাকলে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন?

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জানা যাচ্ছে, অন্তদ্বয় অন্ন যোজনা রেশন কার্ড (AAY), বিশেষ অগ্রাধিকার কার্ড (SPHH), অগ্রাধিকার প্রাপ্ত কার্ড (PHH) এই তিনটি ক্যাটেগোরির রেশন কার্ডের উপভোক্তা হলেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।

আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া হওয়ার পর যাচাই প্রক্রিয়া করা হবে। তারপরেই যোগ্য উপভোক্তাদের জন্য মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্প। অর্থাৎ আর্থিকভাবে দুর্বল পরিবার গুলোর জন্যই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধশালী পরিবার গুলি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

অন্যদিকে সরকারি ক্ষেত্রে অর্থাৎ সংগঠিত ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি চাকরি করে এবং আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্যদিকে কিছু ব্যবসায়ী, যারা সরকারি খাতে রেজিস্টার্ড ব্যবসায়ী তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। বেসরকারি সেক্টরে যারা চাকরি করেন এবং পিএফ, ESI টাকা দিয়ে থাকেন তারাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

অর্থাৎ যারা অসংগঠিত ক্ষেত্রে ছোট ব্যবসায়ী বা ফ্রীলান্সিং করেন দিনমজুর, একমাত্র তারাই এই প্রকল্পের সুবিধায় আসবেন। অন্যদিকে তপশিলি জাতি উপজাতি এই প্রকল্পের সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত সোমবার সেই প্রতিশ্রুতি পূরণের এক ধাপ এগিয়ে গিয়েছে। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প সূচনা করলেও বাংলায় এই প্রকল্পের কোন সুবিধা জনগণ পেতে পারেননি এতদিন তবে ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতিতে এই প্রথমবারের মতন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন বাংলার দেড় কোটি জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *